দেশের চাহিদার ৫০ শতাংশ পেট্রোলই উৎপাদন হয় সিলেটে, আর অকটেন উৎপাদন হয় ২৫ থেকে ৩০ শতাংশ, সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন দুটি প্লান্ট এবং চারটি বেসরকারি রিফাইনারিতে গ্যাসের সাথে পাওয়া কনডেনসেট থেকে পেট্রোল অকটেন ছাড়াও ডিজেল কেরোসিন ও এলপিজি উৎপাদন হয়।
দায়িত্ত্বশীল সুত্রে প্রকাশ সিলেটের বিভিন্ন গ্যাসফিল্ড থেকে গ্যাসের সাথে কনডেনসেট পাওয়া যায় যা থেকেই উৎপাদন হয় পেট্রোল অকটেন ডিজেল কেরোসিন ও কিছু এলপিজি, দেশের মুল চাহিদার ৫০ শতাংশ পেট্রোল, ২০/২৫শতাংশ অকটেন উৎপাদন হয়।
সিলেট গ্যাস ফিল্ডের দুটি ফ্যাকচুনেশন প্লান্ট রয়েছে, এগুলোর প্রতিদিন গড়ে ৭ হাজার ব্যারোল উপজাত প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে।
বর্তমানে দেশে গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় ৪ হাজার ৫ শত ব্যরোলোর মতো কনডেনসেট বরাদ্দ পাচ্ছে।