টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৫টার দিকে সন্তোষের ভাসানীর মাজারে তিনি কবর জিয়ারত করেন। এরপর দোয়া ও মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে তিনি মাজার প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং মওলানা ভাসানীর ব্যবহৃত বিভিন্ন জিনিস দেখনে। পরে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় কৃষি, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, মৎস ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু, বিশ^বিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বিএনপি’র অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে অনলাইনের মাধ্যমে সুইস চেপে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ১৫ জনকে কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষি কার্ড বিতরণ করবেন এবং গাছের চারা তুলে দেন। পরে পৌর উদ্যোনে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।