• দেশজুড়ে
  • বলিখেলা-বৈশাখী মেলায় নিরাপত্তার বলয়ে নগর, প্রস্তুত সিএমপি

বলিখেলা-বৈশাখী মেলায় নিরাপত্তার বলয়ে নগর, প্রস্তুত সিএমপি

দেশজুড়ে ১ মিনিট পড়া
বলিখেলা-বৈশাখী মেলায় নিরাপত্তার বলয়ে নগর, প্রস্তুত সিএমপি

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা, যা স্থানীয়ভাবে বলিখেলা নামে পরিচিত। এর অনুসঙ্গ হিসেবে আয়োজিত হয় বৈশাখী মেলা। এই আয়োজনকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে সিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় শৃঙ্খলা ঠিক রাখার প্রস্তুতি প্রসঙ্গে জানানো হয়।

সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, 'এত বড় আয়োজন হওয়ায় স্বাভাবিকভাবেই মানুষের ভিড় থাকবে। তাই সবার নিরাপত্তা নিশ্চিত করতে যা যা দরকার, সেগুলো আগেই ঠিক করে রাখা হচ্ছে। তিনি সবাইকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন, যাতে পুরো অনুষ্ঠান নির্বিঘেœ শেষ করা যায়।'

তিনি বলেন, 'ভিড় সামলানো, যান চলাচল নিয়ন্ত্রণ, জরুরি সেবা যথাযথ রেখেই প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য একটাই, মানুষ যেন নিশ্চিন্তে উৎসব উপভোগ করতে পারে।'

সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও প্রশাসন-অর্থের দায়িত্বে থাকা ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভ‚ইয়া, মো. হাবিবুর রহমান, শেখ শরীফুল ইসলাম ও নেছার উদ্দিন আহম্মেদ প্রমুখ।