নীলফামারীর সৈয়দপুরে পবিত্র জুম্মার নামাজ আদায় করতে গিয়ে মৃত্যু হয়েছেন আসলাম (৫৬) নামের এক মুসল্লির। শুক্রবার (১৭ এপ্রিল) দেড়টার দিকে কেন্দ্রীয় জামে মসজিদে এই ঘটনাটি ঘটে। নিহত আসলাম পৌর শহরের কলিম মোড় এলাকার বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শী ও মুসল্লিরা জানায়, আজ দুপুরে আসলাম যথা সময়ে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আসেন। এসময় ঈমামের (খতিব) বয়ান চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং এক পর্যায়ে মসজিদের মেঝেতে পড়ে যান। পবিত্র জুম্মার দিনে আল্লাহর ঘরে ইবাদত রত অবস্থায় এমন মৃত্যুতে শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষের কাছে তিনি একজন অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় এক মুসল্লি মো. আহসান কবির আবেগাপ্লুত হয়ে বলেন, মৃত্যুতো আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত। কিন্তু জুম্মার দিনে মসজিদের মতো পবিত্র স্থানে নামাজ পড়তে এসে বিদায় নেওয়া সত্যিই এক পরম সৌভাগ্যের বিষয়। পাশের মুসল্লিরা দ্রæত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিস্ট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ আকতার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
সৈয়দপুরে মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লির মৃত্যু
দেশজুড়ে
১ মিনিট পড়া
নীলফামারী প্রতিনিধি