​লিসবন বাংলা লাইভ কনসার্টের টিকিট বিক্রি শুরু

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ , আপডেট সময় : ০৭-০৬-২০২৬

পর্তুগাল প্রতিনিধি : আগামী ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’। এতে জনপ্রিয় ব্যান্ডদল নগর বাউল ও জেমস পারফর্ম করবেন।

এই মেগা আয়োজনকে কেন্দ্র করে গত ৪ জুন লিসবনে এক অনুষ্ঠানের মাধ্যমে কনসার্টের টিকিট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন আয়োজকরা। অনুষ্ঠানে জানানো হয়, ২৬ জুলাই বিকেল ৫টা থেকে লিসবনের সুপরিচিত ভেন্যু ‘লিসবোয়া আও ভিভো’-তে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট।

দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ক্লাসিক্যাল জোনের টিকিট ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি জোনের টিকিট ১০০ ইউরো।

আয়োজকরা জানান, পর্তুগালের বিভিন্ন স্থানে অবস্থিত চেইন স্টোর, ফিনাক পর্তুগাল, ওর্টেন এবং কন্টিনেন্ট থেকে অফলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। পাশাপাশি লিসবনের বাংলা অধ্যুষিত এলাকা বেনফরমেসোতে অবস্থিত ভিআইপি ট্রাভেল এবং ভিলা নোভা দে মিলফন্তেসের সিকদার ট্রাভেলের কার্যালয় থেকেও টিকিট পাওয়া যাচ্ছে।

এছাড়া, কনসার্টের প্রচারপত্রে থাকা কিউআর কোড স্ক্যান করে অনলাইনের মাধ্যমেও টিকিট বুকিংয়ের সুযোগ রয়েছে।

আয়োজকরা আরও জানান, ভেন্যুর আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, “বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি জেমসের সুরের জাদুতে লিসবনে এই ঐতিহাসিক রাতের অংশ হতে চাইলে এখনই টিকিট নিশ্চিত করুন।”

উল্লেখ্য, পর্তুগালে প্রথমবারের মতো এত বড় পরিসরে বাংলা লাইভ কনসার্ট আয়োজন করছে কাজ দো বাংলাদেশ এবং নোটিসিয়াস বাংলা। আয়োজকদের প্রত্যাশা, এই অনুষ্ঠান শুধু প্রবাসী বাংলাদেশিদেরই নয়, বরং পর্তুগালের বহুসাংস্কৃতিক সমাজেও বাংলা সংগীত ও সংস্কৃতিকে তুলে ধরবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :