শফিকুর রহমান, সিলেট: ইদানিং সিলেট তথা পাশাপাশি উপজেলা গুলোতে অপরাধ প্রবনতা মারাত্মক আকার ধারণ করেছে। এই অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার সিলেটের পুলিশ প্রশাসন কোমর বেধে মাঠে নেমেই বুধবার পর্যন্ত ১৮৪ জনকে মহানগর শাখা বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে এসএমপি পুলিশ সুত্রে জানা গেছে।
গ্রেফতারদের মধ্যে, চিহ্নিত ছিনতাইকারী, কিশোর গ্যাং, মাদকাসক্ত, মাদক কারবারী,অসামাজিক কার্যকলাপে জড়িত পুরুষ ও নারীরাও রয়েছেন।
সিলেটের এসএমপির গণমাধ্যম এর বরাত দিয়ে একটি সুত্রে জানা যায় গ্রেফতার কৃতদের মধ্যে, ১১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া এসএমপির ট্রাফিক বিভাগ একই সময়ের মধ্যে বিষেশ অভিযান চালিয়ে ১৫৬ টি যানবাহনের বিরুদ্ধে আইনি প্রদক্ষেপ গ্রহন করেছে বলে যানা গেছে।