​কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রধান আসামি প্রদীপ কুমার আইচ গ্রেপ্তার

আপলোড সময় : ১১-০৬-২০২৬ , আপডেট সময় : ১১-০৬-২০২৬

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌরসভার মহাশ্মশান কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, আগুন দিয়ে পোড়ানো এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি প্রদীপ কুমার আইচ (৪৮)কে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার আইচ পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত অনিল কুমার আইচ ও ঊষা রাণী আইচের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পিরোজপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

উল্লেখ্য, কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় দায়ের করা পিরোজপুর সদর থানার মামলা নম্বর-১০ এর প্রধান আসামি হিসেবে প্রদীপ কুমার আইচকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :