যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িতে বোমা হামলা,এলাকায় আতঙ্ক

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ , আপডেট সময় : ১৭-০৬-২০২৬

মোশারফ করিম, যশোর: যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জুন) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শহরের খোলাডাঙ্গা এলাকার শামীম ও রোড বাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শামীমের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, রোড বাচ্চু, মেহেদী, অন্তর, কুটি, শাওন, বিপ্লব ও রাকিবসহ ১০ থেকে ১৫ জনের একটি দল হামলায় অংশ নেয়। এ সময় তারা বাড়ির সামনে ও আশপাশে পরপর কয়েকটি ককটেল বা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয়রা দাবি করেন।

বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোন আহতর খবর পাওয়া যায়নি। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :