​ফেনীতে ৩ দিন ব্যাপী ফলমেলা ও পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস'র উদ্বোধন

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ , আপডেট সময় : ১৮-০৬-২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী : "করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর আয়োজনে ৩দিন ব্যাপী ফল মেলা সদর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক। 

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো: আতিক উল্যাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকন ও ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন। 

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন কুমার রায়ের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের ফেনীর অতিরিক্ত উপ পরিচালক মাসুদ হোসেন। 

মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীরা ফল মূল  নিয়প অংশ নেয়। এর আগে মেলা উপলক্ষে স্থাপিত দেশীয় ও বিদেশী জাতের বিভিন্ন ফল প্রদর্শনী স্টলকএঐএএএএ পরিদর্শন করেন প্রধান অতিথিসহ কর্মকর্তারা।খ

পরে ২০২৫ ২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস উদ্বোধন করেন অতিথিবৃন্দ। 

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস উদ্বোধনী অনুষ্ঠানে বিষয় ভিত্তিক  স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন ভূঞা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :