​শিবপুরে শিক্ষকের ঝুলন্ত মরহেদ উদ্ধার

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ , আপডেট সময় : ১৮-০৬-২০২৬

আতাবুর রহমান সানি, শিবপুর (নরসিংদী) : নরসিংদীর শিবপুরে বিল্লাল হোসেন নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের কাছ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার কলেজ গেট এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার হাসান আলীর ছেলে। তিন শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, কলেজ গেট এলাকায় পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করতেন শিক্ষক বিল্লাল হোসেন। সকালে নিজ রুমের দরজা বন্ধ করে রুমে অবস্থান করছিল তিনি। পরে পরিবারের লোকজন তার কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী দরজা খুলে রুমের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :