​শেরপুরে ৩৩ টন সরকারি চালসহ আটক ১

আপলোড সময় : ২০-০৬-২০২৬ , আপডেট সময় : ২০-০৬-২০২৬

তপুসরকার হারুন, শেরপুর : শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দসহ বোরহান উদ্দিন -(৩৮)  নামে এক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৯ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে   শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লায় জেবিন  রাইস প্রসেসিং নামে একটি মিলের গোডাউন থেকে ৩৩ টন সরকারি চালসহ মিলের মালিক বোরহান কে আটক করা হয়। 

পুলিশ  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লায় ওই রাইস মিল থেকে  ৩৩ টন চাল সরকারি খাদ্য বান্ধবের ২০২৪ ও ২৫ সালের বিতরণের জন্য ৫০ কেজির বস্তা থেকে বের করে বর্তমানে সরকারি ধান চাল সংগ্রহের ২০২৬ সালের জুন মাসের বিতরণকৃত ৩০ কেজির বস্তায় ভরা হচ্ছিল   ।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের বস্তা সহ মিল মালিক কে আটক করে। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ৩৩ টন চাল পুরনো বস্তা  থেকে নতুন  বস্তায় প্যাকেট করার সময়  সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। এছাড়াও এখানে বিপুল পরিমাণ সরকারি  খাদ্য বান্ধবের খালি বস্তা পাওয়া যায়। আটককৃত চালের বাজার মূল্য প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা।  এর সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :