মজিদুল ইসলাম, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে চিহিৃত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে কসাই জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৮ জুন) রাতে উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশীকালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রয়ের নগদ ১৯৩০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ১টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে মাদক, দস্যুতা, ডাকাতির প্রস্তুতিসহ মোট-১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।