ফেনী পরশুরামে এ্যাম্বুলেন্সে মিললো ১১৭ বোতল ভারতীয় মদ

আপলোড সময় : ২০-০৬-২০২৬ , আপডেট সময় : ২০-০৬-২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী : ফেনীর পরশুরামে এ্যাম্বুল্যান্স করে মাদক পাচারের সময় দুজন কে আটক করেছে  মডেল থানার পুলিশ। এসময় পাঁচ কাটুনের মধ্যে ১১৭ বোতল ৮৭.৭৫ লিটার ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ-সব মদের আনুমানিক মূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা এ্যাম্বুল্যান্সের মূল্যসহ ১২ লক্ষ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ। 

শনিবার (২০ জুন)  সকাল ৭.১৫  মিনিটে পরশুরাম মডেল থানার  পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  পরশুরাম টু ফেনী সড়কে সমিতি রোডে পাশে এ্যামুল্যান্সে অভিযান চালিয়ে এসব মদ সহ দুজন কে আটক করা হয়। 

আটক ব্যাক্তিরা হলেন, এ্যাম্বুল্যান্স চালক জসিম উদ্দিন (৫১)। পশ্চিম সাহেব নগর চৌধুরী বাড়ির আশ্রাফ আলীর ছেলে। মিনহাজুর রহমান প্রকাশ (অমি)(২১)।পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানান একটি এ্যাম্বুল্যান্সে ঢাকা মেট্রো -ছ - ৭১৩৮৮১  গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ব্যাক্তিদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়। 

অভিযান পরিচালনা করেন পরশুরাম মডেল থানার পুলিশ উপপরিদর্শক এসআই নাসির উদ্দীন ও এ এসআই রাজিব বৈরাগীসহ পুলিশের সদস্যরা।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আশ্রফুল ইসলাম বলেন, এ্যাম্বুল্যান্সের ভিতরে অভিনব কৌশলে মাদক কারবারিরা মাদক পাচারের সময় ১১৭ বোতল  মাদক আটক করা হয়। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬/১ এর ২৪ (খ) ৩৮/৪১ ধারায় গাড়ি সহ মামলা দায়ের করা চলছে । এবং অজ্ঞাত ব্যাক্তিদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :