​ঘোষিত বাজেট দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে : এসএম জিলানী

আপলোড সময় : ২১-০৬-২০২৬ , আপডেট সময় : ২১-০৬-২০২৬

পারভেজ লিপু, গোপালগঞ্জ : সদ্য ঘোষিত  ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব, উন্নয়ন ও কল্যাণমুখী আখ্যা দিয়ে তা স্বাগত জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৯ জুন) বিকেল ৩টায় পাটগাতী বাজার পৌর মার্কেট প্রাঙ্গণে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ঘোষিত এ বাজেট দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। এটি একটি জনবান্ধব ও কল্যাণমুখী বাজেট, যা দেশের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো: সালাউদ্দিন শেখের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা অ্যাড.তৌফিকুল ইসলাম ও এম.মাহবুব আলী সোহেল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন  টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল শেখ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর খান,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী প্রমুখ। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :