আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ গাজীপুর :
গাজীপুরে জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার এক অনাড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচি ও গ্রীষ্মকালীন ফল উৎসব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক, নূরুল করিম ভূঁইয়া ।
প্রধান অতিথির বক্তব্যে ,সমবায়ের মূল্যবান দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও, সমবায়ের সমৃদ্ধিতে জেলা প্রশাসন কর্তৃক সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব ও এলএ), মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুর সদর, মো: মঈন খান এলিস, এসিল্যান্ড, গাজীপুর সদর, ও মো: আরিফ হোসাইন, এসিকন, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর প্রমুখ।
সভাপতিত্ব করেন আরিফা সুলতানা শিপা, জেলা সমবায় কর্মকর্তা, গাজীপুর।
তিনি উপস্থিত সকলকে সমবায়ের প্রাতিষ্ঠানিক অবস্থা ও সামগ্রিক কার্যক্রম উপস্থাপন করেন। এবং অতিথিদের সাথে সমবায় সম্পর্কিত বিস্তরিত আলোচনা করেন ৷ সমবায়ীদের তথা দেশের উন্নয়নমূলক কাজে নতুন উদ্ভাবনী ধারনা প্রণয়ন এবং বাস্তবায়ন সংক্রান্ত
অভ্যন্তরীণ প্রশিক্ষণে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন এবং গ্রীষ্মকালীন দেশীয় ফলের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্যাভ্যাস ও পরিবেশবান্ধব জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ফল উৎসব সবার মাঝে ব্যাপক সারা ফেলে।
জেলা সমবায় কার্যালয়, গাজীপুরের এ ধরনের উদ্যোগ দক্ষ মানবসম্পদ উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে বলে বিজ্ঞ মহলের ধারণা।