জিম্বাবুয়ের উদ্দেশে শেষ ধাপে দেশ ছাড়লেন অমিত-হৃদয়রা

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ , আপডেট সময় : ২৪-০৬-২০২৬

এক ম্যাচের টেস্টসহ সাদা বলের সিরিজ খেলতে আজ বুধবার দ্বিতীয় বহরে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। দুপুর দুইটার ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেছেন তাওহীদ হৃদয়-অমিত হাসানরা। সবমিলিয়ে ১২ সদস্যের বহর রয়েছে এই ফ্লাইটে।

মাহিদুল ইসলাম অঙ্কন, রবিউল হকসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা রয়েছেন এই বহরে। টেস্ট দলে সবশেষ পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। নতুন করে জাতীয় দলে ডাক পেয়েছেন রবিউল হক।

এই সিরিজে বিশ্রামে থাকবেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদরা। ফিরেছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদরা।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :