​নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ , আপডেট সময় : ২৫-০৬-২০২৬

তৈয়ব আলী সরকার, নীলফামারী : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য একেএম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৭) নামের এক সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। রাসেল ডোমার উপজেলার চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা নামক স্থানে ঘটনাটি ঘটে।

ওই সড়কের সংস্কার কাজ চলাকালীন রাস্তার খাল ও বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল চালক রাসেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে গেলে বাসের কয়েকজন যাত্রীও আহত হন। আহতরা নীলফামারী ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন আছে।

স্থানীয়দের অভিযোগ, নীলফামারী-ডোমার মহাসড়কে সংস্কারকাজ চললেও বিভিন্ন স্থানে খাল ও বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ রাস্তার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়ক সংস্কারকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলটি থানায় নেয়া হয়েছে এবং বাস উদ্ধার করে থানায় নেয়া হবে। এ ব্যাপারে নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :