​টুঙ্গিপাড়ায় দুই লাখ টাকার চায়না দুয়ারী জাল

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ , আপডেট সময় : ২৭-০৬-২০২৬

পারভেজ লিপু, গোপালগঞ্জ: মা মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে টুঙ্গিপাড়া  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।

গত বুধবার (২৪ জুন) দিনব্যাপী উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ভৈরবনগর ও হেলিপ্যাড সংলগ্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে চলতি সময়ে নদ-নদীতে নতুন পানি আসায় বিভিন্ন প্রজাতির মা মাছ ডিম ছাড়তে শুরু করেছে। এ সময় কিছু অসাধু জেলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ নিধন করায় জলজ সম্পদ হুমকির মুখে পড়ছে। মা মাছ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গ্রাম পুলিশের সহায়তায় ভৈরবনগর ও হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ও ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহার করে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে উপজেলা  মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীও অংশ নেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :