​সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ , আপডেট সময় : ২৭-০৬-২০২৬

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবাধ পাচারবিরোধী আন্তর্জাতিক   দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় মাদকবিরোধী র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার   বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর সাতক্ষীরার আয়োজন আজ ২৬ জুন শুক্রবার সকাল ১০ টায় সরকারি মহিলা কলেজের হলরুমে আলচনা সভা ও পুরস্কার  বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারি পরিচালক  আব্দল্লাহ আল মাসুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের    সহকারি পরিচালক রাজিবুল ইসলাম, জেলা তথ্য অফিসের উচমান কর্মকর্তা মনিরুজ্জামান মনির প্রমূখ। 

বক্তারা বলেন, যে  মাদক অফার  করে সে কখন বন্ধু হতে পারেনা, নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, তাই মাদক থেকে দূরে থাকুন, বক্তার আরো বলেন, মাদক নির্মূল শুধু আইনশৃংখলা বাহিনীর ভূমিকা নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। তরুণ সমাজকে রক্ষায় সবাইকে সচেতন থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান  জানান তারা।

আলোচনাসভা শেষে পুরষ্কার বিতরন করা হয়। এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজ হল রুম আলোচনা সভায় মিলিত হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :