​ফেনীর ছাগলনাইয়ায় যুবলীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ , আপডেট সময় : ২৭-০৬-২০২৬
‎
এম. এমরান পাটোয়ারী, ফেনী
: ‎ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকায় জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

‎নিহতের  বাবা আবু তাহের জানান, শনিবার (২৭ জুন ) রাত আনুমানিক ১টার দিকে সর্বশেষ তিনি ছেলে জোবায়ের হোসেন পারভেজকে দেখেন।

পরবর্তীতে  সকালে  ঘর থেকে বের হয়ে দেখেন পুকুর পাড়ে  তার গলা ও হাত বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ পড়ে আছে । পড়ে  স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেয়। 

নিহতের ছোট ভাই অভিযোগ করেন, একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের সঙ্গে দোকান সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি পারভেজের ঝগড়া ও হাতাহাতি হয়েছিল। ওই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

‎খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।

‎পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিহতের স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :