​জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ , আপডেট সময় : ২৮-০৬-২০২৬

মতলুব হোসেন, জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ ঢুলিপাড়া এলাকায় বন্দনা রানি দাস নামে এক গৃহবধুর  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবী, পারিবারিক কলহের জের ধরে তাকে তার স্বামী মারপিট করে হত্যা করেছে। এ ঘটনায় স্বামী রাজকুমার দাসকে আটক করেছে পুলিশ। আটককৃত রাজকুমার দাস সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া গ্রামের বাবলু দাসের ছেলে। 

পুলিশ ও গ্রামবাসী জানায়, রাজকুমার দাস বিভিন্ন সময় তার স্ত্রীকে নির্যাতন করতেন। গত শনিবার ( ২৭ জুন) দিবাগত রাতে সেলাই মেশিন নেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বামী তার স্ত্রীকে মারধরও করে। পরে ভোররাতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় গৃহবধুর শশুর। এসময় লাশ নামিয়ে রেখে স্থানীয়দের খবর দেন গৃহবধুর স্বামীর পরিবার। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় আটক করা হয়েছে স্বামী রাজকুমারকে। এছাড়াও স্থানীয়রা জানান, রাজকুমার পরকীয়ায় আসক্তির কারণেও তার স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করতো। এটি পরিকল্পিত হত্যাকান্ড। 

জয়পুরহাট সদর থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মরদেহ নিচে নামানো হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাত তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :