​আক্কেলপুরে দিনমজুর শ্যামল চন্দ্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ , আপডেট সময় : ২৮-০৬-২০২৬

মতলুব হোসেন, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটার কামলা সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী হত্যার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার দুপুরে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত পরিবারের সদস্যসহ হিন্দু নেতারা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক  শিপন কুমার রবিদাস, আইন বিষয়ক স¤পাদক এ্যাড. বাবুল রবিবাস, জেলা শাখার সাধারণ স¤পাদক উজ্জল কুমার দাস ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রহল্লাদ বাঁশফোর। 

বক্তারা বলেন, গত ৬ জুন আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের সড়কে ধান কাটার কামলা সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালীর  মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করেন ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের রেজাউল দেওয়ানের ছেলে হাসান আলী। পরে হাসপাতালে নিলে শ্যামল মারা যায়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু এরপরও আসামীর লোকজন নিহতের পরিবারকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিচ্ছে। এ অবস্থায় নিরাপত্তাসহ ঘটনার জড়িতের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। পরে পুলিশ সুপারের কাছে স্মারক লিপি দেওয়া হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :