​যশোরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ , আপডেট সময় : ২৯-০৬-২০২৬

মোশারফ করিম, যশোর :  যশোর সদর পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিন উল্লাহর নেতৃত্বে এএসআই আব্দুল বাতেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্ব বারান্দিপাড়া নাথপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোমিনুল ইসলাম মমিন ড্রাইভার (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোমিনুল ইসলাম মমিন, যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া নাথপাড়া এলাকার মৃত আহমেদ হোসেনের ছেলে।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিন উল্লাহর জানান,মাদক মামলায় আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :