​নোয়াখালীতে যুবকের লাশ উদ্ধার

আপলোড সময় : ০২-০৭-২০২৬ , আপডেট সময় : ০২-০৭-২০২৬

মজিদুল ইসলাম, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডোমনাকান্দী গ্রাম থেকে মহিবুল ইসলাম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিবুল ইসলাম ওই গ্রামের বলাগাজী মিয়ার বাড়ি প্রকাশ (ডাটিয়া বাড়ির)  সামছুল হকের ছেলে। সে পশায় পিকআপ চালক ছিল।  তিনি স্ত্রী এবং ২ ও ৩ বছরের দুই ছেলে সন্তান রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে মহিবুল ইসলাম বুধবার ভোরে নিজ  বসতঘরের পাশ্চে একটি গাছে ওঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুর রহিম সরকার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :