তৈয়ব আলী সরকার, নীলফামারী: ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে ১১ দলীয় জোটের (ঐক্যের) গণমিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার (৪ জুলাই) বিকালে নীলফামারী বড় বাজার ট্রফিক মোড় থেকে গণমিছিলটি রেব হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করে ডিসি চত্তরে গিয়ে সমাবেশ অনুষ্টিত হয়।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ,সহকারি সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা জামায়তের আমির মাওলানা আবু হানিফা শাহ, এনসিপির জেলা আহবায়ক আব্দুল মজিদ ও খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
গণমিছিলে সদরের ১৫ ইউনিয়ন থেকে ১১ দলীয় ঐক্যের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমার্থক সমাবেসে অংশ গ্রহন করেন।