গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ , আপডেট সময় : ০৬-০৭-২০২৬

নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ শ্লোগান কে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজনে  সোমবার উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি । 

প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান।  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম। বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ গোমস্তাপুর নুরে আলম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আসাদুল্লাহ আহমদ, উপজেলা প্রকৌশলি আছহাবুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরননেসা বাবলি প্রমুখ। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :