​ফেনীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালী আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ , আপডেট সময় : ০৬-০৭-২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী : 'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (০৬ জুলাই) দুপুরে ফেনীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালী আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল আমিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ইমাম হোসেন, জেলা সমবায় অফিসার জহির আব্বাস, ফেনী সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম মুন্সী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ফেনীর উপপরিচালক মো. জাকির হোসেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সফল উদ্যোক্তা মো. জামাল উদ্দিন ও হাসিনা আজিজ।

অনুষ্ঠানে সমবায়ীদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :