​ধামইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ , আপডেট সময় : ০৬-০৭-২০২৬

ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ : "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৬ জুলাই রোজ সোমবার সকাল এগারো ঘটিকায় ধামইরহাট পল্লী উন্নয়ন  হলরুমে  ধামইরহাট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) এর আয়োজনে,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে, প্রথম বারের মতো  জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ।

দিনের শুরুতে র‍্যালি শেষে যুব উন্নয়ন অফিসার  কামরুজ্জামান সরদার এর সঞ্চালনায় বিআরডিবি হল রুমে স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবার রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ ও  বিআরডিবির সুবিধাভোগী সদস্য, কৃষক, নারী উদ্যোক্তা এবং সুধীজন অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে  ধামইরহাট পল্লীউন্নয়ন থেকে ৮৫ জন উদ্যোক্তা সদস্যের মাঝে ৩৩ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি পল্লী জীবিকায়ন প্রকল্পের উপকারভোগী ৪ জন সদস্য ও ২টি দল এবং ২টি মাঠ সংগঠককে স্ব- স্ব ক্ষেত্রে  অবদান রাখায় তাদের কে ক্রেস্ট প্রদান করা হয়।

পরিশেষে বৃক্ষ রোপণের  উপলক্ষে গাছের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :