পেনাল্টির সময় নরওয়ের গোলরক্ষককে কী বলেন নেইমার

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ , আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৪:৩৯:৪০ অপরাহ্ন

ম্যাচের তখন ১৪ মিনিট চলছিল। সে সময় পেনাল্টি থেকে লিড নেওয়ার দারুণ সুযোগ ছিল ব্রাজিলের।

 
তবে সেলেসাওদের সামনে বাধা হলেন ওরইয়ান নিলান্ড। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ব্রুনো গিমারাইসের শট দিলেন ঠেকিয়ে। 

তাতে ম্যাচের চিত্রপট যায় পাল্টে। পরে আরো কয়েকটি দুর্দান্ত শট ঠেকিয়ে নরওয়ের ২-১ গোলের জয়ে অনবদ্য অবদান রাখেন নিলান্ড।

সেই আত্মবিশ্বাস থেকেই নেইমারের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেললেন তিনি। ব্রাজিলিয়ান তারকা যেন পেনাল্টি মিস করেন সে জন্য তার সঙ্গে তর্কে জড়ান তিনি। মনোযোগ বিঘ্নিত করাই মূল উদ্দেশ্য ছিল তার।

 

তাতে অবশ্য লাভ হয়নি।
ম্যাচের যোগ করা সময়ে সফল স্পটকিক নিয়ে ব্রাজিলের ব্যবধান কমান নেইমার। সে সময় দুজনের মধ্যে কি কথা হয়েছিল তা সামনে এনেছে ব্রিটিশ ক্রীড়া ও বিনোদন বিষয়ক প্ল্যাটফরমে ডিএজেডএন। 

পেনাল্টি নেওয়ার আগে নেইমার নিলান্ডকে বলতে থাকেন, ‘কোন দিকে শট নিতে দেখতে চাও?’ প্রত্যুত্তরে নরওয়ের গোলরক্ষক বলেছেন, ‘তোমার শট আমি রুখে দেব। এটি রুখে দিব।’ গোল করার পর নেইমার বলেন, ‘আমার সঙ্গে এসব চলবে না।

 
এসব চলবে না।’

পেনাল্টিতে নেইমার হাসলেও মূল খেলায় হাসিটা হেসেছেন নিলান্ড ও তার দল। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়ে। দলের হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :