মেসিকে ‘ভাই’ সম্বোধন ঘানার সেই তান্ত্রিকের

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ , আপডেট সময় : ০৭-০৭-২০২৬


২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর সুর পাল্টেছেন ঘানার সেই ভাইরাল তান্ত্রিক নানা কোয়াকু বনসাম। শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন তিনি। এর আগে, ভবিষ্যদ্বাণী করে বনসাম বলেছিলেন, আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে কেপ ভার্দে। কিন্তু, সেই ভবিষ্যদ্বাণী টেকেনি।
 

কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনার জয় পরে ইনস্টাগ্রামে মেসির একটি ছবির সঙ্গে তার উদ্দেশে একটি বার্তা পোস্ট করেন বনসাম।

বার্তায় তিনি লেখেন, আমি, নানা কোয়াকু বনসাম, তোমাকে আরও বেশি ভালোবাসি। আমার ভাই মেসি। কফি বা কফির শক্তি তোমার সঙ্গে থাকুক। শক্তি এখনও তোমার সঙ্গে আছে।
 

ঘানার এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবারের আসরে অন্যতম চরিত্রে পরিণত হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন যে, হ্যারি কেইনকে গোল করা থেকে বিরত রাখতে তিনি তার ওপর জাদু করেছেন।

এরপর ইংল্যান্ড ও ঘানার ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। বনসাম পরে বলেছিলেন, তিনি কেইনকে মুক্তি দিয়েছেন এবং ইংল্যান্ডের অধিনায়ককে বন্ধু বলে অভিহিত করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :