গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের আত্মহত্যা

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ , আপডেট সময় : ০৯-০৭-২০২৬

নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে কমল মার্ডি (২২) নামে এক আদিবাসী যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কমল মার্ডি ওই গ্রামের সুনিল মার্ডির ছেলে।গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, মৃত কমল মার্ডি আশ্রয়ন প্রকল্পের বাসায় বেলা সাড়ে ১১টার দিকে বাঁশের তীরের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। সে সময় বাসায় পরিবারের কেউ ছিলো না। পরে পরিবারের লোকজন বাসায় এসে দেখে সে বাঁশের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে ফাঁস থেকে উদ্ধার করে দেখে সে মারা গেছে। পরে গোমস্তাপুর থানার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।  এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :