​ফরিদপুরে মেহজাবিন আক্তারের ‌নামাজে জানাজা অনুষ্ঠিত

আপলোড সময় : ১০-০৭-২০২৬ , আপডেট সময় : ১০-০৭-২০২৬

এস.এম আকাশ, ফরিদপুর: ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া  স্বপনের স্ত্রী ‌মেহজাবিন আক্তারের ‌নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ‌ বাদ জুম্মা ‌ আলিপুর গোলপুকুর ড্রিম ‌ শপিং কমপ্লেক্সের সামনে এই ‌নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় ‌ ফরিদপুরের বিভিন্ন ‌ রাজনৈতিক সংগঠনসহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন। নামাজে জানাজার পূর্বে ‌ সংক্ষিপ্ত ‌ আলোচনা সভায় ‌ মরহুমার জীবন ও কর্ম তুলে ধরে ‌ বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব ও তার স্বামী ‌‌একে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা ‌ বিএনপির আহ্বায়ক ‌ এডভোকেট সৈয়দ ‌মোদাররেস আলী ‌ঈসা, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ‌ফরিদপুর জেলা পরিষদের  প্রশাসক ‌আফজাল হোসেন খান পলাশ প্রমূখ।

 সভায় বক্তারা ‌ মরহুমার ‌জীবন ও কর্ম তুলে ধরে ‌আলোচনা করেন ‌এবং তার রুহের ‌ মাগফেরাত কামনা করেন। এরপর দোয়া  ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব খাবাসপুর ‌মসজিদের‌ পেশ ইমাম ও খতিব ‌ হাফেজ আব্দুল কাইয়ুম। আগামী সোমবার বাদ আসর পূর্ব খাবাসপুর ‌ জামে মসজিদে ‌ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ‌ জানানো হয়। পরে  তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :