​জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজন

রাজশাহীতে নবীন আইনজীবীদের সংবর্ধনা, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু

আপলোড সময় : ১২-০৭-২০২৬ , আপডেট সময় : ১২-০৭-২০২৬

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী : রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী। শনিবার  নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু এম.পি। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাসেম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এড. মোহাম্মদ শফিকুল হক মিলন এম.পি। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর আহ্বায়ক এড. মোঃ জমসেদ আলী। 

প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু নবীন আইনজীবীদের উদ্দেশে বলেন,আইন পেশা একটি মহান পেশা। সততা ও ন্যায়নিষ্ঠার সাথে মানুষের অধিকার আদায়ে কাজ করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি।

সভাপতির বক্তব্যে এড. জমসেদ আলী বলেন, নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ফোরামের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রাজশাহী বারের সিনিয়র আইনজীবী, নবীন আইনজীবীসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে নবীন আইনজীবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :