​রাজশাহীতে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ

আপলোড সময় : ১২-০৭-২০২৬ , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৩:৪১:৫৮ অপরাহ্ন

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি (JD) মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে গত ১১ জুলাই ২০২৬ রাত প্রায় ১১টা ৫০ মিনিটে ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট উপজেলার সিপাহীপাড়া এলাকা দিয়ে ভারত থেকে একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করবে।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলের একটি আমবাগানে অবস্থান নিয়ে ওত পেতে থাকেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি একটি বস্তা নিয়ে সেখানে প্রবেশ করলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৭২ বোতল ভারতীয় জেডি (JD) মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া মাদক কারবারীকে শনাক্ত এবং এ চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :