​ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-০৭-২০২৬ , আপডেট সময় : ১২-০৭-২০২৬

মো.মাসুম খান, ঝালকাঠি: ঝালকাঠি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন সরকারি কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাজার তদারকি, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করে জনগণকে কার্যকর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান করেন। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি, সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং সেবার মান বৃদ্ধি করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :