​চুনারুঘাটে পুলিশের অভিযানে ১০ গরু উদ্ধার

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ , আপডেট সময় : ১৩-০৭-২০২৬

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের অভিযানে ১০ গরু উদ্ধার করা হয়েছে। রোববার (১২জুলাই)  রাত ১১টায় উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড এলাকার ঘনশ্যামপুর গ্রাম থেকে দশ গরু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত গরু ভারতীয় হতে পারে। এ মর্মে চুনারুঘাট থানা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দশ গরু উদ্ধার করা হয়।  চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গরুগুলি ভারতীয় হতে পারে। পুলিশ চোরাকারবারিদের ধরতে তৎপর রয়েছে। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :