​চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ , আপডেট সময় : ১৩-০৭-২০২৬

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। যুবকের বয়স আনুমানিক ২৫ বছরের মতো হবে। জানা গেছে, সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ হবিগঞ্জ রোডে কুঠিরগাঁও বড় বাড়ি তিন্নি হোটেলের পেছনে বিদ্যুৎ তারে স্পর্শ অবস্থায় স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পান। পরে এ বিষয়টি চুনারুঘাট থানা পুলিশকে অবগত করা হলে চুনারুঘাট থানার এসআই রাজু এ ঘটনাস্থলে পৌঁছে এ মরদেহ উদ্ধারে করেন। অজ্ঞাত ওই যুবক বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :