​সারা দেশের ন্যায় নাটোরে ও এইচ এস সি পরীক্ষার্থীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ , আপডেট সময় : ১৫-০৭-২০২৬

আফরোজা ইয়াসমিন, নাটোর: শিক্ষা মন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে নাটোরে ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৪ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনালের  সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে নাটোরের বিভিন্ন শিক্ষা প্রতিবাদ সমাবেশ থেকে এইচএসসি পরীক্ষার্থীরা  বন্যা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পরীক্ষার্থীদের বিষয়ে বিভিন্ন কটুক্তি করার প্রতিবাদে অভিভাবক সহ পরীক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাসহ মোট আট দফা দাবি আদায়ের তাদের বিভিন্ন বক্তব্য প্রদান করেন। দাবিগুলো হল শিক্ষামন্ত্রী নিজের ব্যর্থতার দায়ী স্বীকার করে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের কাছে ক্ষমা চাইতে হবে, এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার নামে আর কোন প্রহসল  ও গবেষণা চালানো যাবে না, সারাদেশে পরীক্ষার পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা নেওয়ার উপযোগী না হওয়ার আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে, পদার্থ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার ৬ নম্বর এবং ৭ নম্বর প্রশ্ন ভুল ক্ষেত্রের শিক্ষা মন্ত্রীকে অবশ্যই অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে।

বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সকল বোর্ডের সব শিক্ষার্থীকে ৬৪ মার্ক বাধ্যতামূলক দিতে হবে, শিক্ষা ব্যবস্থা অবশ্যই শিক্ষার্থী বান্ধব হইতে হবে, পরবর্তী পরীক্ষার কোশ্চিন এর মান উন্নয়ন করতে হবে, সরকারকে পরীক্ষা ব্যবস্থা পরিবর্তনের চেয়ে  শিক্ষা ব্যবস্থা উন্নতির দিকে বেশি লক্ষ্য করা লাগবে।  এ সময় নবাব সিরাজউদ্দৌলা কলেজের এইচএসসি শিক্ষার্থী আশিকুর রহমান তাহালিল বলেন, সারাদেশে বর্তমানে যে বন্যা পরিস্থিতি চলছে, বিভিন্ন এলাকার পরীক্ষার স্থগিত রাখা দরকার ছিল। অনেক শিক্ষার্থী তাদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। এ দায় শিক্ষা মন্ত্রী কে নিতে হবে। একই কলেজে এর আরেক শিক্ষার্থী জেমিমা তাবাসসুম বলেন, বর্তমান শিক্ষা মন্ত্রী শিক্ষার কোন উন্নতি করছেন না, তিনি পরীক্ষা মন্ত্রী হিসেবে পরীক্ষার উন্নয়নের কাজ করছেন। ব্যর্থতার দায় স্বীকার করে তাকে দ্রুত পদত্যাগের আহ্বান জানানো তিনি।

দিঘাপতিয়া এমকে কলেজের আরেক শিক্ষার্থী ইব্রাহিম বলেন, শিক্ষা মন্ত্রী বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটুক্তি করছেন। যা কোমলমতি শিক্ষার্থীদের মনের উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে ‌।  আকাশসহ আরো  পরীক্ষার্থীদের বক্তব্যে বলেন এছাড়া প্রশ্ন পত্রে ভুলের দায়-দায়িত্ব শিক্ষামন্ত্রীকে নিতে হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :