​দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০২:২৭:০৪ অপরাহ্ন

মোছাঃ নাসরিন আক্তার সুমী, দিনাজপুর (সদর): দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে ১৩টি উপজেলার বিভিন্ন  স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, ব্যক্তিগত অনুদানসহ অন্যান্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

১৫ জুলাই-২০২৬ বুধবার সকাল ১১টায় দিনাজপুর জেলা পরিষদের নব নির্মিত অডিটোরামে ২০২৫-২০২৬ অর্থ বছরের  ৩৪টি প্রকল্পের উন্নয়ন মূলক কাজের জন্য মোট ২৫ লক্ষ টাকার অনুদানের চেক উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের প্রধান ও তাদের প্রতিনিধিদের হাতে   তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের উন্নয়নের জন্য দল মত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার আহ্বান জানান। চেক প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, এই চেকের অর্থ সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের পক্ষ থেকে তদারকি করা হবে। 

চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম, ফুলবাড়ী উপজেলা বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য একই সাথে দিনাজপুর জেলা পরিষদের নবনির্মিত অত্যাধুনিক এসি সংযুক্ত অডিটোরিয়ামেরও উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :