​পীরগঞ্জে দুই রিকশা চালকের কাছ থেকে ৭৫ হাজার টাকার জাল নোট উদ্ধার

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ , আপডেট সময় : ১৫-০৭-২০২৬

মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর: রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলা সদরে দুই রিকশাচালকের কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গত ১৪ জুলাই ২৬ইং রোজ মঙ্গলবার রাত প্রায়  ৯ ঘটিকায় পীরগঞ্জ বন্দরের একটি বিকাশ লোডের দোকানে অভিযান চালিয়ে ওসমানপুর এলাকার নুর আলম এবং রামনাথপুর ইউনিয়নের আকাশ নামে দুই রিকশাচালকের কাছ থেকে এসব জাল টাকার নোট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিকাশে টাকা লেনদেনের সময় উক্ত টাকার নোটগুলো সন্দেহজনক মনে হলে বিষয়টি উপস্থিত সকলের নজরে আসে। পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :