​টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য স্থান পরিদর্শনে বিমান মন্ত্রী রিতা

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ , আপডেট সময় : ১৮-০৭-২০২৬

রাজু আহম্মেদ শাওন, মানিকগঞ্জ : টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী সাটুরিয়া উপজেলার তিল্লি, ফুকুরহাটি ও হরগজ এলাকায় সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় মন্ত্রী সম্ভাব্য স্থানগুলোর অবকাঠামোগত সুবিধা, যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :