​স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ , আপডেট সময় : ১৯-০৭-২০২৬

এস এম রাসেল, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগমকে (৬০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।  গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।  আটক ব্যক্তির নাম সুলতান সরদার (৬৫)।

কালকিনি থানার এসআই মো. বিল্লাল হোসেন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই জোবেদাকে গলা কেটে হত্যা করা হয়েছে।  এসআই বিল্লালের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :