​ফেনীতে ডাকাতি ও অপহরণসহ ১৫ মামলার এজাহারনামীয় আসামি রুবেল গ্রেফতার

আপলোড সময় : ২২-০৭-২০২৬ , আপডেট সময় : ২২-০৭-২০২৬

ফেনী প্রতিনিধি : ফেনীতে ডাকাতি ও অপহরণসহ ১৫ মামলার এজাহারনামীয় পলাতক আসামি এনামুল হক রুবেল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফেনী শহরের ট্রাংঙ্ক রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃত এনামুল হক রুবেল ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামের মো. ওবায়দুল হক মেম্বারের ছেলে।

​পুলিশের তথ্যমতে, রুবেল ছাগলনাইয়া থানার একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামি। মামলার তদন্ত কর্মকর্তা শাহিনুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ছাগলনাইয়া ও পরশুরাম থানায় রুবেলের বিরুদ্ধে ডাকাতি ও অপহরণসহ মোট ১৫টি মামলা রয়েছে।

​ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রুবেলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :