​রাজশাহীতে রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ , আপডেট সময় : ২৬-০৭-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জেরার্ড লায়ন্স (Gerard Lyons)।

রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় অবস্থিত রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। এ সময় রাজশাহী রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রম এবং দ্বিপক্ষীয় সহযোগিতা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাক্ষাৎ শেষে দুপুর ১২টা ৪৮ মিনিটে ব্রিটিশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জেরার্ড লায়ন্স ডিআইজি কার্যালয় ত্যাগ করে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে যান এবং সেখানে অবস্থান করেন।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সম্পর্ক জোরদার এবং পেশাগত অভিজ্ঞতা ও সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :