​কন্দাল ফসলের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক কর্মশালা

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ , আপডেট সময় : ২৬-০৭-২০২৬

মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘কন্দাল ফসলের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই ২০২৬ তারিখে বারির সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি, গবেষণার অগ্রগতি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে কন্দাল ফসলের গুরুত্ব তুলে ধরেন এবং গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস উইং) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক (TCRSP) ও কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খোরশেদ আলম। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সিনিয়র বিজ্ঞানী ও কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালাটির অর্থায়ন করে কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (TCRSP), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :