​জননিরাপত্তা ও জনবান্ধব পুলিশিংয়ে দৃঢ় নেতৃত্বের প্রতীক ডিআইজি মোঃ আশিক সাঈদ

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ , আপডেট সময় : ২৯-০৭-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে মোঃ আশিক সাঈদ ১১ জুলাই ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব, সততা, পেশাদারিত্ব এবং জনসেবামূলক দৃষ্টিভঙ্গির জন্য তিনি বাংলাদেশ পুলিশের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত।

রাজশাহী রেঞ্জে যোগদানের আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান পরিচালনা, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাস্তবায়নে তাঁর কার্যকর নেতৃত্ব বিভিন্ন মহলে প্রশংসিত হয়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেবার মান উন্নয়ন এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে তিনি বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেন, যা গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

রাজশাহী রেঞ্জে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত বিশেষ অভিযান, জনগণের সঙ্গে পুলিশের সমন্বয় জোরদার এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।

ডিআইজি মোঃ আশিক সাঈদের নেতৃত্বে রাজশাহী রেঞ্জে জনগণমুখী পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হয়েছে। আইন সবার জন্য সমান—এই নীতিতে বিশ্বাসী তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবিকতা এবং পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, ভুক্তভোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও তিনি ধারাবাহিকভাবে নির্দেশনা প্রদান করছেন।

তিনি বিশ্বাস করেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। এ লক্ষ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং, সচেতনতামূলক কার্যক্রম এবং জনসম্পৃক্ত উদ্যোগের মাধ্যমে নিরাপদ সমাজ গঠনে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন।

দক্ষ নেতৃত্ব, দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, সততা এবং জনকল্যাণে নিবেদিত মানসিকতার কারণে ডিআইজি মোঃ আশিক সাঈদ রাজশাহী রেঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁর নেতৃত্বে রাজশাহী রেঞ্জে একটি আধুনিক, সেবামুখী ও জনআস্থাভিত্তিক পুলিশিং ব্যবস্থা আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :