​ফেনীর দাগনভূঞায় ইয়াবাসহ যুবক আটক

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ , আপডেট সময় : ২৯-০৭-২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী : ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে (২৩) পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন পারভেজ (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তাকে আটক করে।

আটককৃত ইসমাইল হোসেন পারভেজ দাগনভূঞা উপজেলার ইয়ারপুর গ্রামের সুলতান মিয়ার বাড়ীর খলিল উল্লাহ খোকনের ছেলে।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফেনীর একটি রেডিং টিম ফেনী জেলার দাগনভূঞা থানাধীন দাগনভূঞা পৌরসভা ইয়ারপুর ৩ নং ওয়ার্ড সুলতান মিয়ার বাড়ীস্থ আসামী ইসমাইল হোসেন পারভেজ এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে। 

এসময় তার ঘর থেকে (২৩) পিস ইয়াবা উদ্ধার করে ইসমাইলকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ২৮ জুলাই রাতে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া জানান, আটককৃত ইসমাইল দীর্ঘ দিন থেকে অত্র এলাকায় মাদক ব্যবসা করে আসছে, আমরা দীর্ঘ দিন তার গতিবিধি লক্ষ্য করে আজ তাকে হাতে নাতে ধরতে পেরেছি।

সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, ইসমাইল অনেক কৌশলে  মাদক কারবারি তাকে ধরতে আমরা বেশ কয়েকবার অভিযান চেষ্টা করছি, বহু কষ্টে তাকে ধরতে পেয়েছি। তার সাথে আরো কয়েকজন আছে তাদেরকে আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি পর্যায়ক্রমে তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসবো। ইসমাইল কে আজ বুধবার আদালতে প্রেরন করা হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :