​জামালপুরে হিফযুল কুরআন প্রতিযোগিতা

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ , আপডেট সময় : ০৩-০৮-২০২৬

আবুল কাশেম, জামালপুর: জামালপুরে দিনব্যাপী হিফজুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ১ আগস্ট কটারবাড়ি দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়সহ সউদি আরবের ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের সহস্রাধিক প্রতিযোগি এতে অংশগ্রহণ করে। হিফজুল কুরআন ছাড়াও বাংলা-ইংরেজি-আরবি ভাষায় উপস্থিত বক্তৃতাসহ সাংস্কৃতিক মোট ১২টি ইভেন্টে প্রতিযোগিতা সম্পন্ন হয়। ইসলামি মূল্যবোধ এবং ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে জমিয়তে আহলে হাদিস এর আয়োজন করেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন-প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফী। সভাপতিত্ব করেন-দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. শেখ সাদী বিন আব্দুর রশিদ মাদানী। উদ্বোধক ছিলেন দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার সভাপতি শাইখ মো: আব্দুল ওয়াহাব।

প্রধান আলোচক ছিলেন-বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহসভাপতি শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। উল্লেখ্য, এই আয়োজন ছিল বাংলাদেশের দ্বিতীয় আয়োজন। প্রতিবছরই এমন আয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :