​নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও করলো যুবক, ধারনের দৃশ্য ভাইরাল

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ , আপডেট সময় : ০৮-০৮-২০২৬

এস এম মিজান, গৌরনদী (বরিশাল) : বরিশালের গৌরনদীতে এক যুবদল কর্মী কর্তৃক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারন করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি ভাইরাল হওয়ার পর এনিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিল্বগ্রাম এলাকার। ভিডিও ধারনকারী ওই ব্যক্তির নাম মো. শাহিন মৃধা। সে (শাহিন) মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সক্রীয় কর্মী। তবে ভিডিওটি কতদিন আগের বা কোন স্থানে বসে ধারন করা হয়েছে তা স্বাধীন ভাবে যাচাই করা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, গত একমাস পূর্বে যুবদল কর্মী শাহীন ও তার সহযোগীরা বিল্বগ্রাম এলাকার একটি বসতঘরের মধ্যে ওই নারীকে এক ছেলের সঙ্গে আটক করেন। পরবর্তীতে ওই নারীকে যৌন হেনস্থার পাশাপাশি ভিডিও ধারন করা হয়। সেই ঘটনাই কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

ভিডিও বিশ্লেষনে দেখা গেছে, অর্ধউলঙ্গ এক নারী নিজের ওড়না দিয়ে লজ্জা নিবারনের জন্য শরীর এবং মুখ ঢেকে রাখার চেষ্টা করছে আর যুবদল কর্মী শাহিন শরীরের ওপর থেকে ওড়না সরিয়ে ভিডিও ধারন করছে। ভিডিওতে ওই নারীকে যৌন হেনস্থা করার দৃশ্যও ধরা পরেছে। 

অপরদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পরপরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন ওই যুবদল কর্মী। এবিষয়ে যুবদল কর্মী শাহিনের ব্যবহৃত ০১৭৩৬৬০৯৬৬৫ নাম্বারে একাধিকবার ফোন করেও নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। 

এবিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন বলেন, এবিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য আজই ঘটনাস্থলে যাবো এবং কোন প্রেক্ষাপটে ভিডিও ধারন করেছে তা জেনে দলীয় ব্যবস্থা গ্রহন করা হবে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :