চৌমুহনীতে হর্কাস মার্কেট সভাপতিকে গুলি করে হত্যা চেষ্টা, প্রতিবাদের ঝড়

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০২:১৯:১১ অপরাহ্ন

মজিদুল ইসলাম, নোয়াখালী : নোয়াখালীর চৌমুহনীতে জাতীয় হর্কাস সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি হাজী আবুল কাশেম (৬২) ও বিএম ফার্মেসির মালিক ইয়াসিন সেন্টু (৪৯) কে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে চৌমুহনীতে এক মানব বন্ধন হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০ টায় হর্কাস মার্কেট ও জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতি যৌথ উদেগ্যে করিমপুর রোডে মানব বন্ধন করা হয়। এ সময় বক্তাগন ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার দাবী করে। 

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে হর্কাস মার্কেট সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ভুক্তভোগী আবুল কাশেম বলেন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ও তার সহযোগী বিএম ফার্মেসীর মালিক ইয়াসিন সেন্টু সহ কথা বলে নিজ নিজ বাসায় ফেরার প্রাক্কালে দুই সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় তিনি নিজে রক্ষা পেলেও তাঁর সহযোগী ইয়াসিন সেন্টু গুলিবিদ্ধ হয়। পরে শোর চিৎকার শুরু হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় সেন্টুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার বেগতি দেখে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সেন্টু আশঙ্কাজনক অবস্থায় আই.সি.ইউতে গভীর পর্যবক্ষনে রয়েছে। 

আবুল কাশেম আরো জানান, দীর্ঘদিন ধরে তাঁর নিজ ভাই মোঃ হোসেন ও নিজ ভাতিজা হৃদয়ের সাথে জমি জমা নিয়ে  আদালতের মামলা ও হর্কাস মার্কেটের নেতৃত্ব দখল করার অপচেষ্টা সহ নানা ভাবে পারিবারিক দ্বন্ধ চলে আসছে। এজন্য একটি মহলের সমর্থন নিয়ে তাকে চিরতরে শেষ করার ষড়যন্ত্রের অংশ হিসাবে ঘটনা ঘটতে পারে। এজন্য সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা  নেওয়ার জন্য দাবী করেন। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছুজ্জামান বলেন, ঘটনার পর থেকে পুলিশ তৎপরতা শুরু করেছে। এখনো কোন মামলা হয়নি। মামলা হলে সিসি ক্যামেরা সহ বিভিন্ন আলামত সংগ্রহ করে জোরালো অভিযান চালানো হবে। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :